হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

ছবি: আমার দেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরের কাউন্সিল বাজারে চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুনুর রশিদ জুয়েল (৫০) নামে এক মুদি ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসেছিলেন। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামাল হোসেনের ছেলে মাইনুল ইসলাম (২৫) দোকানে প্রবেশ করে টাকা দাবি করেন। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের জন্য ওই টাকা চাওয়া হয়েছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে ধস্তাধস্তিতে রূপ নেয়।

একপর্যায়ে মাইনুল উত্তেজিত হয়ে তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে জুয়েলের বুকে সজোরে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জুয়েল মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মাইনুলকে ধাওয়া করে আটক করে এবং মারধর করে কাউন্সিল বাজারের একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে।

খবর পেয়ে পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, ‘স্থানীয়রা আসামিকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। আমরা তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছি এবং জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন