হোম > সারা দেশ > রাজশাহী

সাঁথিয়ায় এক রাতে ১০ গরু-ছাগল চুরি

উপজেলা প্রতিনিধি, সাঁথিয়া (পাবনা)

পাবনার সাঁথিয়ায় একই রাতে তিন বাড়িতে ৮ গরু ও ছাগল চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কৃষক ইব্রাহিমের বাড়ি থেকে দুটি গাভী, বিধবা হাসিনার ৫টি ছাগল ও সুনাই সরদারের ৩টি পাঁঠা চুরি করে নিয়ে গেছে।

জানা যায়, বুধবার দিবাগত রাতে উপজেলার আত্রাইশুকা গ্রামের মোকছেদ মোল্লার ছেলে কৃষক ইব্রাহিম মোল্লার গোয়ালঘর থেকে তালা ভেঙে দুটি গাভী) গরু চুরি হয়। সঙ্ঘবদ্ধ চোরের দল বাড়ির দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে।

কৃষক ইব্রাহিম জানান, তার দুটি গাভীর মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। এ ঘটনায় তিনি হতাশ হয়ে পড়েছেন।

এদিকে একই রাতে বিষ্ণুবাড়িয়া গ্রামের আদু সরদারের ছেলে সুনাই সরদারের ঘর থেকে তিনটি বড় পাঁঠা চুরি হয়েছে। যার মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানান সুনাই সরদার।

তিনি জানান, রাতে চোরের দল গোয়ালঘর থেকে পাঁঠাগুলো চুরি করে নিয়ে গেছে।

অপরদিকে বিষ্ণুবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হক আক্কাসের বিধবা স্ত্রীর ৫টি ছাগল চুরি করে নিয়ে গেছে চোরেরা।

এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, গরু-ছাগল চুরির সংবাদ পেয়েছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি