হোম > সারা দেশ > রাজশাহী

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ এবং সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মো. জিয়াউল হক জিয়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন ২০২৬-এ তাকে এ দায়িত্বে নির্বাচিত করা হয়।

এর আগে তিনি সংগঠনটির রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে তিনি সংগঠনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন বলে জানা যায়।

বর্তমানে ড. জিয়াউল হক জিয়া নাটোর সিটি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ছাত্রজীবনে তিনি নাটোর জেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলার সহকারী সেক্রেটারি হিসেবেও দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, তিনি ২০১৫ সালে নলডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এর মধ্যে রয়েছে টিউবওয়েল স্থাপন, মোটর প্রদান, মসজিদ ও ওযুখানা নির্মাণ, অসহায় মানুষের চোখের ছানি অপারেশনসহ নানা সামাজিক সেবামূলক কার্যক্রম।

তার এই অর্জনে নলডাঙ্গা ও নাটোর অঞ্চলের স্থানীয়দের মধ্যে আনন্দ ও সন্তোষের অনুভূতি বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ

নিখোঁজের ২০ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মহাস্থানগড়ের মূর্তিগুলো আসল নাকি রেপ্লিকা, তদন্তে বিশেষজ্ঞ টিম

জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ, রাজশাহীতে দিনব্যাপী কর্মসূচি

রাবিতে রাকসুর বিশেষ আয়োজন ‘বকরীদ-ই-রাকসু’

নির্ধারিত সময়ের আগেই রাজশাহী নগরীতে বর্জ্য অপসারণ

ঈদে ঘুরতে বেরিয়ে ত্রিমুখী সংঘর্ষে সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

লালপুরে অটোরিকশা থেকে পড়ে যাত্রীর মৃত্যু