হোম > সারা দেশ > রাজশাহী

অবশেষে অতিরিক্ত ডিআইজি মিলন বাধ্যতামূলক অবসরে

স্টাফ রিপোর্টার, বগুড়া

বহুল আলোচিত অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলনকে সরকারি চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপনে সিনিয়র সচিব মো. নাসিমুল গনি এ নির্দেশে স্বাক্ষর করেন।

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় জন্মগ্রহণ করা মিলন দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের ওপর দমনপীড়নে নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

আমারদেশ পত্রিকায় তার বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

সরকারি চাকরির বিধি ভঙ্গের অভিযোগে মূলত তাকে অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অসুস্থতার অজুহাতে ছুটি নিয়ে মিলন নিজ এলাকার সারিয়াকান্দী-সোনাতলা আসনে স্ত্রীর পক্ষে ‘তবলা’ প্রতীকের নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেন। সরকারি চাকরিজীবী হয়ে নির্বাচনী রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার অভিযোগই তার ক্যারিয়ারের পতনের কারণ হয়েছে।

২০১৩ সালে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার ঘটনাকে কেন্দ্র করে জয়পুরহাটে গুলি চালিয়ে ১০ জনকে হত্যার অভিযোগেও তিনি ব্যাপক সমালোচনায় ছিলেন।

সম্প্রতি তাকে রংপুর ডিআইজি অফিসে বদলি করা হলেও স্থানীয়ভাবে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা দেয়।

বিতর্কিত এই কর্মকর্তা অবশেষে সরকারি চাকরি থেকে বিদায় নিলেন বাধ্যতামূলক অবসরের মাধ্যমে।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন