হোম > সারা দেশ > রাজশাহী

সংরক্ষিত নারী আসনে ওরাওঁ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মনোনয়ন পেলেন আন্না মিঞ্জ

স্বাধীনতার পর

উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)

স্বাধীনতার পর এই প্রথম ওরাওঁ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একজন নারী জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নাটোর-নওগাঁ আসনে আন্না মিঞ্জকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ওরাওঁ সম্প্রদায়ের এই নেত্রীর মনোনয়নকে আদিবাসী অধিকার আদায় এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা।

আন্না মিঞ্জ বর্তমানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক ইন্টারন্যাশনাল’-এর সিনিয়র ডিরেক্টর (প্রোগ্রামস) হিসেবে কর্মরত। এশিয়া ও আফ্রিকার ১৩টি দেশে শিক্ষা, যুব ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন এবং লিঙ্গ সমতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কৌশলগত নেতৃত্বে রয়েছেন তিনি। তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন এই কৌশলবিদ এর আগে কারিতাস, কেয়ার বাংলাদেশ এবং ব্র্যাক বাংলাদেশের মতো শীর্ষস্থানীয় বেসরকারী প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট প্ল্যানিং ও ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রিধারী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, আন্না মিঞ্জের সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব এবং তৃণমূলের সঙ্গে গভীর সংযোগের কারণেই তাকে বেছে নেওয়া হয়েছে। দল মনে করে, তিনি দীর্ঘদিন ধরে সুবিধা-বঞ্চিত মানুষের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে কাজ করে আসছেন। তার এই মনোনয়ন কেবল রাজনৈতিক প্রতিনিধিত্ব নয়, বরং সামাজিক অন্তর্ভুক্তি এবং সমতার এক ইতিবাচক পদক্ষেপ। আন্না মিঞ্জ বর্তমানে ‘ন্যাশনাল কোয়ালিশন অফ ইনডিজেনাস পিপলস ইন বাংলাদেশ’-এর চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আন্না মিঞ্জকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়ায় বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার স্বামী বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জন গমেজ এবং আদিবাসী সংগঠনের নেতারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, তাকে মনোনয়ন দেওয়ার ফলে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং মূলধারার রাজনীতিতে আদিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত হবে। সংসদে যোগ দেওয়ার পর তিনি প্রান্তিক মানুষের শিক্ষা, নিরাপত্তা এবং সামগ্রিক উন্নয়নে জোরালো ভূমিকা রাখবেন।

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড

কিছু রাজনৈতিক দল শুধু সংবিধান ইস্যু সামনে আনছে

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুরাইয়া জেরিন রনি

শিবগঞ্জে দুস্থ কার্ড বানিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

গোমস্তাপুরে ধানক্ষেতে ব্যাকটেরিয়ার আক্রমণ, দুশ্চিন্তায় কৃষক

সিংড়ায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

আপনার শহর আপনাকেই পরিষ্কার রাখতে হবে: তারেক রহমান

বগুড়া মহাসড়কে ট্রাকের দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালক ও কৃষক

১৫০ বছরের পুরোনো বগুড়া পৌরসভা রূপ নিচ্ছে সিটি করপোরেশনে

রামেক হাসপাতালে হামে আরো ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১০