হোম > সারা দেশ > রাজশাহী

স্ত্রী তালাক দেওয়ায় শরীরে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

বগুড়ার শাজাহানপুরে স্ত্রী তালাক দেওয়ায় নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী নজরুল ইসলাম (৫০) ।

শুক্রবার বাদ আসর উপজেলার বারআঞ্জুল গ্ৰামের মাছির বাজার মসজিদের সামনে পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। পরে মসজিদের মুসল্লিরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই ঢাকায় নেওয়া হয় । রাত সোয়া ১১টায় পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় মহিলা ইউপি সদস্যা ঝর্ণা বেগম জানান, নজরুল ইসলাম উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্ৰামের বাচ্চু মিয়ার মেয়েকে বিয়ে করেন। তাদের দুটি ছেলেসন্তান রয়েছে।

সংসারের খরচ চালাতে না পেরে দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। এর আগে দুবার তাদের সংসার ভাঙে। স্ত্রী তাকে আবার তালাক দেন। অভিমানে বাজারের রাস্তায় শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

এ ঘটনায় শাজাহানপুর থানার এসআই গোলাম মোস্তফা জানান, স্থানীয়দের ভাষ্যমতে নজরুল ইসলাম ধার দেনায় মানসিক চাপে ছিল। স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকত।

এমই

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

লালপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মাছ ধরছে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, অভিযোগ লুটপাটেরও

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকুচিত হচ্ছে কৃষিজমি

অর্ধশতাধিক শিক্ষার্থীকে তপ্ত রোদে দাঁড় করিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে অভ্যর্থনা

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

বিএনপি নেতার মুক্তি উদযাপনে পদদলিত হয়ে কর্মীর মৃত্যু