হোম > সারা দেশ > রাজশাহী

ঈদের আনন্দে ব্যতিক্রমী মেহেদী উৎসব

শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে চাঁপাইনবাবগঞ্জে ব্যতিক্রমী মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিবগঞ্জ নারী কল্যাণ ফোরাম এ আয়োজন করে।

এতে বিভিন্ন বয়সি নারী ও শিশুরা অংশ নেন। এই প্রথম সহপাঠীদের সাথে মেহেদী উৎসবে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করে তারা। হাতে হাতে বিভিন্ন প্রতীক ও বাহারি ডিজাইনে মেহেদী দেন নারী ও শিশুরা। স্থান পেয়েছে বাঙালির মুড়ি ও বাতাসা।

তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ উৎসবের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

শিবগঞ্জ নারী কল্যাণ ফোরামের উদ্যোক্তা সানিয়া মাহবুবা জানান, নারীদের সাথে আনন্দ ভাগাভাগি করতে বিনামূল্যে মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে প্রায় ৯শ নারীকে বিভিন্ন ডিজাইনের মেহেদি রাঙিয়ে দেওয়া হয়। আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এএস

ঈশ্বরদীতে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের উদ্যোগ রসিক প্রশাসকের

গাবতলীতে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত

ঈশ্বরদীর রূপপুর গ্রিনসিটিতে রুশ নাগরিকের মৃত্যু

হাসিনা সরকার বিদ্যুতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে

সিরাজগঞ্জে বাসের ধাক্কা সিএনজির ৪ যাত্রী নিহত

প্রতিমন্ত্রী পুতুলের আবেগঘন ফেসবুক পোস্ট ঘিরে উচ্ছ্বাস

ধুনটে নতুন মোটরসাইকেল না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, মা হাসপাতালে