হোম > সারা দেশ > রাজশাহী

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

উপজেলা প্রতিনিধি, সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়ায় বেপরোয়া গতির বাসচাপায় নাদির কায়ছার রুবেল (৩৮) নামের এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌরসভার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং সিংড়া পৌরসভার নিংগইন ঘুনপাড়া গ্রামের পশু চিকিৎসক আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রুবেল। এ সময় যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-৫৬১৯) নামের একটি দ্রুতগামী বাস মহাসড়কের উল্টো পথ দিয়ে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাসের নিচে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

রুবেলের অকাল মৃত্যুতে এলাকায় ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু গভীর শোক প্রকাশ করে বলেন, রুবেলের মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। দলের ক্লান্তিকালে রুবেল একজন নিবেদিত কর্মী ছিল। রাজপথের আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে।

দুর্ঘটনার পর ঘাতক চালক বাসটি নিয়ে পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে বাসটি ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশুর মৃত্যু

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন: দুলু

সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকা প্রতারণার অভিযোগে দরিদ্র জনগোষ্ঠীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধা

নাটোরে পাঁচ বছরের শিশুর শ্লীলতাহানি, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

লালপুরের নিঝুম বিটিভির বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত