হোম > সারা দেশ > রাজশাহী

তারেক রহমান সকল প্রতিশ্রুতি পূরণ করেছেন: আনু এমপি

উপজেলা প্রতিনিধি, সিংড়া (নাটোর)

নাটোর জেলার সিংড়া উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি নেতা অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি বলেছেন, “সরকার গঠনের মাত্র ২ মাস ১৮ দিনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সকল প্রতিশ্রুতি পূরণ করেছেন।”

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় সিংড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে র‍্যালি শেষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আনু এমপি বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড প্রদান, খাল খনন, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা চালু এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের মতো বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী সংসদে সর্বকালের সেরা বক্তব্য দিয়েছেন এবং সবাইকে নিয়ে সরকার পরিচালনার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, আধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। কেউ দলের নাম ভাঙিয়ে অন্যায় করলে তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। সিংড়ার মানুষ শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন চায়, আর সেই লক্ষ্য পূরণে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।

সংসদ সদস্য আরও বলেন, সিংড়া উপজেলা হাসপাতালের সমস্যা সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরা হয়েছে এবং চলনবিল অঞ্চলে কৃষি ও মৎস্য উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন সাখাওয়াত হোসেন সাখা। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা মো. আসাদুজ্জামান মিঠু, মো. আতিকুর রহমান লিটন, মো. মহিদুল ইসলাম ও মো. রুহুল আমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনজন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত

মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তা, গ্রেপ্তার ১

ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

কালাইরুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

গোমস্তাপুরে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭

রাজশাহীতে আমের বাজারে মার্কিন রাষ্ট্রদূত