হোম > সারা দেশ > রাজশাহী

নাটোর-২ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার শহরতলী দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ র‌্যালি শুরু হয়। সংসদীয় আসনের বিভিন্ন গ্রাম-গঞ্জ ও গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে পুনরায় দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে র‌্যালি শেষ হয়।

এ সময় ছাদখোলা গাড়ি থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান এমপি পার্থী অধ্যাপক মো. ইউনুস আলী।

অধ্যাপক ইউনুস আলী বলেন, এ আসনে জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেই সমস্যাগুলো সমাধানের জন্য কার্যকর ব্যবস্থাগ্রহণ করা হবে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বিগত ৫৫ বছরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেশের মধ্যে মডেল আসন হিসেবে নাটোর শহরকে প্রতিষ্ঠিত করা হবে।

এই শোভাযাত্রায় প্রার্থীর সাথে অংশ নেয় নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর থানা আমির মাওলানা মীর নুরুন্নবী, নলডাঙ্গা থানা আমির মাওলানা আব্দুর রব মৃধা, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. জাহিদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন