হোম > সারা দেশ > রাজশাহী

ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

রাজশাহী অফিস

রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামে ঋণের দায়ে আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে নিজের পানের বরজ থেকে ওই কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, আকবর হোসেন বিভিন্ন এনজিওসহ স্থানীয় সুদ ব্যবসায়ীর কাছ থেকে ছয় থেকে সাত লাখ টাকা ঋণ নেন। সেই চাপে সোমবার সকাল সাড়ে ৬টায় নিজ পানের বরজে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, ধারণা করা হচ্ছে কৃষক আকবর হোসেন ঋণের দায়ে আত্মহত্যা করছেন। তার লাশ উদ্ধার করে মায়তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণটি আরো নিশ্চিত হয়ে যাবে।

এর আগে গত শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় এলাকায় ঋণের দায়ে মিনারুল নামের এক কৃষক দুই সন্তানসহ স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য

নওগাঁয় ভাতিজার হাতে চাচা খুন