হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গায় এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। আল-আমিন ওরফে গফুর রাজশাহী জেলার গোদাগাড়ি থানার আমতলা বড়পুকুরপাড় গ্রামের আব্দুল মালেকের ছেলে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ২৪ নভেম্বর সলঙ্গা থানার সাতটিকরি এলাকায় বিভিন্ন যানবাহনে মাদকবিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দুপুরে নাটোর থেকে সিরাজগঞ্জগামী সনি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ আল-আমিন ওরফে গফুর আটক করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম সলঙ্গা থানায় মামলা করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আল-আমিনকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে আদালত।

জেডএম

বাইসাইকেল ছিনতাইয়ের জন্য ফার্মেসি মালিককে হত্যা, ৭ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে সেই সহকারী শিক্ষিকা বরখাস্ত

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

নওগাঁয় বজ্রপাতে দুজনের মৃত্যু

নওগাঁয় ব্যাপক বৃষ্টিপাতে তলিয়ে গেছে শহরের অধিকাংশ এলাকা

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাটমোহরে ভ্যানচালককে নৃশংসভাবে হত্যা

চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

সুনামগঞ্জে ১৩ লাখ টাকার ফুসকা জব্দ

ভারতেই ফিরে গেলেন বিএসএফের পুশইনের শিকার ৪ ভারতীয়