হোম > সারা দেশ > রাজশাহী

তেল পাচার ঠেকাতে ট্রাকের ট্যাংক মেপে রাখছে বিজিবি

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

বাংলাদেশ থেকে ভারতে তেল পাচার রোধে কঠোর নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংক পরিমাপ করার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আবার ভারত ফিরে যাওয়ার সময় তেলের ট্যাংকের পরিমাপ নেওয়া হচ্ছে। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৭ মার্চ) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের শূন্যরেখায় চেকপোস্ট বসিয়ে তেলের ট্যাংকের পরিমাপ পরীক্ষা কার্যক্রম শুরু করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। চেকপোস্টে প্রতিটি গাড়ির তেলের ট্যাংকে কী পরিমাণ তেল আছে, তা যাচাই করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে এবং একইভাবে ভারতে ফেরার পথে পুনরায় ওই ট্যাংক পরীক্ষা করা হচ্ছে। অপরদিকে জ্বালানি তেল পাচার রোধে ৫৩ বিজিবিও সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতে তেল পাচার রোধে সীমান্তে এই বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। তেলের ট্যাংক ছাড়াও পুরো গাড়ি তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া ৫৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্টে কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, জ্বালানি তেল পাচার রোধে সীমান্ত এলাকাতে টহল বাড়ানো হয়েছে। বিওপিগুলোতে জনবল বাড়ানো হয়েছে এবং শহরে অতিরিক্ত দুইটি চেকপোস্ট বসানো হয়েছে।

৬১ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদান

এবার নিজ নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

বর্জ্য অপসারণে আধুনিক ব্যবস্থাপনার অভাব

তানোরে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

বাজার থেকে ধান কিনে খাদ্যগুদামে বিক্রির অভিযোগ

বিতর্কের মধ্যেই বগুড়ার শিবগঞ্জ-মোকামতলার চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

লালপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মাছ ধরছে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫