হোম > সারা দেশ > রাজশাহী

ডাম্পট্রাকের চাপায় পথচারী নিহত, দুটি ট্রাক পোড়াল জনতা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

‎রাজশাহীর পুঠিয়া উপজেলায় দ্রুতগামী ডাম্পট্রাকের চাপায় আক্কাস আলী খলিফা (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে বিড়ালদহ মাজারসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি চারঘাট থানাপাড়া এলাকায়।

ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করে দুটি ডাম্পট্রাকে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় হাইওয়ে পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। একই সঙ্গে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের রোষানলের শিকার হন সাংবাদিকেরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতিতে পাশাপাশি ছুটছিল দুটি ডাম্পট্রাক, একপ্রকার প্রতিযোগিতাই চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রাকের একটির চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আক্কাস আলী ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পরেই চরম ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে জমে ওঠে ভিড়, থমকে যায় মহাসড়কের যান চলাচল। ক্ষুব্ধ জনতা ঘাতক দুই ট্রাককে আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়।

পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে সংবাদমাধ্যমের উপস্থিতিতে। খবর সংগ্রহ করতে গিয়ে রোষের মুখে পড়েন সাংবাদিকেরাও। দৈনিক যায়যায় দিন পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আলী ঘটনাস্থলের ছবি তুলতে গেলে তার মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়। অভিযোগ, আরো কয়েকটি মোবাইল ফোনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে পবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করলে তাদেরও বাধার মুখে পড়তে হয়। এমনকি পুলিশের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে। পরে পুঠিয়া থানার পুলিশ পৌঁছালেও প্রথম দিকে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

পবা হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি, কিন্তু উত্তেজিত জনতার কারণে আমাদের গাড়িতে ভাঙচুর চালানো হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রাস্তায় ট্রাকের দৌরাত্ম্য চলছে, কিন্তু কার্যকর নজরদারির অভাবেই এমন মর্মান্তিক পরিণতি।

বিজিবির বাধায় ২০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ