হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় পুকুর থেকে মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

গভীর রাতে অভিযান

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ছবি: আমার দেশ

পাবনার ভাঙ্গুড়ায় পুকুর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে হিমু আহমেদ নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মাটি উত্তোলনের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়।

বুধবার দিবাগত রাতে উপজেলার পাথরঘাটা বিশিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ রায় দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার সাভার এলাকার আব্দুস ছামাদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা গ্রামের ওই পুকুর তিন পাশ থেকে পাকা সড়ক দ্বারা বেষ্টিত। সম্প্রতি একটি চক্র পুকুরটি আরও গভীর করার নামে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে বিক্রি শুরু করে।

এতে পুকুরের পাড় দুর্বল হয়ে পড়ে চারপাশের পাকা সড়ক ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সেখানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পান। এ সময় মাটি ব্যবসায়ী হিমু আহমেদকে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ওই পুকুর থেকে মাটি উত্তোলনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমার দেশকে জানান, ঘটনার সত্যতা পাওয়ায় মাটি কাটার সঙ্গে জড়িত হিমু আহমেদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থ ও সড়ক রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

এমএইচ

সংস্কারের অভাবে বেহাল চন্দনবাইশা-বগুড়া সড়ক

সেশনজট নিরসনের দাবিতে রাবি নৃবিজ্ঞান বিভাগে তালা

রাবিতে অবৈধভাবে হলে অবস্থানের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

কানসাটে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান, পুণ্যার্থীদের ঢল

সিংড়ায় নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন

সাপাহার সীমান্তে বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইন

কালভার্ট ধসে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ