হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে দেয়ালচাপায় শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়ালচাপায় নাইরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের কোর্টপাড়া মহল্লায় কে এম শাহাবুদ্দিনের বাড়ির দেয়ালচাপায় এ ঘটনা ঘটে।

নিহত নাইরুল ইসলাম সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেগুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল ইসলাম। কাজ করার সময় পাশে থাকা একটি বসতবাড়ির দেয়াল ধসে তার ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সেতুর টোল প্রত্যাহার দাবিতে জামায়াত এমপির একাত্মতা প্রকাশ

গুরুদাসপুরে পাগলা কুকুরের কামড়ে একদিনে ৬ শিশু আহত

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা