হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে বিএনপি নেতার বাড়িতে ছাত্রলীগ নেতাদের হামলা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম বাগানে ছাগলে ঘাস খাওয়া নিয়ে দ্বন্দ্বে সাবেক বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। এসময় বাড়ির নারীদের লাঞ্ছিত ও মারধর করা হয়।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালগর এলাকার হুদমা গ্রামের বেনু ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি শ্যামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন।

বেনু ঘোষের ভাতিজা নাশির হোসেন বলেন, সকালে পাশের গ্রামের মোহবুলের আম বাগানে আমার চাচা বেনু ঘোষের একটি ছাগল যায়। এ সময় মোহবুলের ছেলে শহীদ ছাগলটি ধরে নিয়ে যায়। পরে ছাগলটি আনতে গেলে আমার ওপর ক্ষিপ্ত হয়ে মারধর করে।

কিছুক্ষণ পরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে শতাধিক ব্যক্তি বেনু ঘোষের বাড়িতে হামলা করে। এসময় সাইফুল ইসলামের হাতে পিস্তল দেখা যায়। একপর্যায়ে তারা ককটেল হামলা করেছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। তিনি বলেন, আমি কাজের জন্য বাইরে অবস্থান করছি। শুনেছি এমন ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, শ্যামপুর ইউনিয়নে হুদমা গ্রামে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। তিনজন আসামি আটক হয়েছে। বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা