হোম > সারা দেশ > রাজশাহী

১৪ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিলেন ৫০ হাজার গ্রাহক

উপজেলা প্রতিনিধি, পোরশা (নওগাঁ)

নওগাঁর পোরশায় ১৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন ছিলেন পল্লী বিদ্যুতের ৫০ হাজার গ্রাহক। বুধবার সন্ধ্যা ৭টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিলেন এসব গ্রাহক। একটানা এত লম্বা সময় ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে ছিলেন উপজেলাবাসী।

উপজেলাবাসীর অভিযোগ, ঝড় বাতাস না হতেই বিদ্যুৎ অফ করা হয়। বুধবার সন্ধ্যায় হালকা বৃষ্টি হয়েছে। আর ওই সময়ে গোটা পোরশা উপজেলায় বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়া হয়েছে।

টানা ১৪ ঘণ্টা পর ফিরে আসে বিদ্যুৎ। এই লম্বা সময়ে বিদ্যুৎ না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহান উপজেলার ৫০ হাজার পল্লী বিদ্যুতের গ্রাহক।

এ বিষয়ে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পোরশা জোনাল অফিসের ডিজিএম মহিউদ্দীন জানান, মেইন লাইনে ফল্ট হয়েছিল। রাতে ফল্ট ধরা যায়নি। পরে দিনের বেলায় ফল্ট খুঁজে বের করে সমাধান করতে সময় লেগেছে।

বিশ্বকাপ উৎসব: রুয়েটে বড় পর্দায় সরাসরি সম্প্রচার

টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে চা বিক্রেতার মেয়ের মেডিকেলে পড়া

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা

ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে গ্রাম আদালতের ক্যাম্পেইন করলেন ইউএনও

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের: উপাচার্য

শহীদ জিয়া-খালেদার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ, কাজ বন্ধ করে দিয়েছে পৌরকর্তৃপক্ষ

রায়গঞ্জে চান্দাইকোনা বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, বিপাকে শিক্ষার্থীরা