হোম > সারা দেশ > রাজশাহী

কালী মন্দিরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় পাবনার চাটমোহর কালী মন্দিরে বুধবার সন্ধ্যায় বিশেষ কীর্তন ও প্রার্থনার আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাটমোহর পৌর শাখার উদ্যোগে পুরাতন বাজার শ্রীশ্রী জয় কালী বিগ্রহ মন্দিরে ঘণ্টাব্যাপী কীর্তন পরিবেশন করা হয়।

পরে শ্রী শিবানন্দ শীল বিশেষ প্রার্থনা পরিচালনা করেন। প্রার্থনায় বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করা হয়।

এ সময় পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শম্ভুনাথ কুণ্ডু, সাধারণ সম্পাদক শ্রী তরুণ কুমার পালসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রার্থনায় অংশ নেন।

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় অনাবাদি ৮৩৩ হেক্টর জমি

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত

মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তা, গ্রেপ্তার ১

ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

কালাইরুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

গোমস্তাপুরে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭