হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ১২ পেট্রোল বোমা ও ১৫ তাজা ককটেল উদ্ধার

রাজশাহী অফিস

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব-৫।

বুধবার দুপুরে র‌্যাব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে বাধাগ্রস্ত করা বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা ও ককটেল মজুত করে রাখা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নওগাঁয় জামায়তের নগদ অর্থ পেলো ৯ জুলাই শহীদ পরিবার

আম মৌসুমে রাজশাহী অঞ্চলে ১০ হাজার কোটি টাকার বাণিজ্য

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ দুই জনের মৃত্যু, আহত ২

মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি: সাইমুম পারভেজ

হাসপাতালে ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

ভাঙ্গুড়ায় জামায়াত নেতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

বগুড়ায় কর্মস্থল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

ভাঙ্গুড়ায় ছয় বছরেও চালু হয়নি গ্রামীণ মার্কেট