হোম > সারা দেশ > রাজশাহী

নলডাঙ্গার পাটুল বাজারে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত

উপজেলা প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর)

ছবি: আমার দেশ

নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাটুল বাজারের কাপড় ব্যবসায়ী মোহাম্মদ ফুয়াদের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের মুদি দোকান, লাইব্রেরি ও কসমেটিকসহ আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকান থেকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান ও স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার