হোম > সারা দেশ > রাজশাহী

তাড়াশে বজ্রপাতে কৃষকের মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বজ্রপাতে আব্দুল হামিদ (৪৮) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে তিনি গ্রামের পূর্ব মাঠে বোরো ধান কাটতে যান। বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ আকাশে মেঘ জমে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল জানান, মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে আব্দুল হামিদের মৃত্যু হয়েছে।

এ আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা কৃষকদের নিরাপত্তায় বজ্রপাতের সময় মাঠে কাজ না করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার