হোম > সারা দেশ > রাজশাহী

হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

রাজশাহী অফিস

রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

ঈদগাহে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মাঠ সমতলকরণের কাজ জোরদার করা হয়েছে। পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে অজুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অস্থায়ী টয়লেট স্থাপন করা হচ্ছে। এছাড়া রোদ-বৃষ্টি থেকে সুরক্ষায় টাঙানো হচ্ছে সামিয়ানা।

এবারের প্রধান জামায়াতে ইমামতি করবেন হযরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদের পেশ ইমাম মুফতি মুস্তাফিজুর রহমান কাসেমী। তাকে সহযোগিতা করবেন মুফতি মহিবুল্লাহ।

আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। প্রয়োজনে হযরত শাহ মখদুম (রহ.) মাজার প্রাঙ্গণে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। সেখানে প্রথম জামায়াত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে ৮টায় নির্ধারণ করা হয়েছে।

এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ঈদের জামায়াত সকাল সাড়ে ৭টায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। নগরীর অধিকাংশ ঈদের জামায়াত সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান জানান, ঈদ উপলক্ষে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার: সরোয়ার তুষার

আগামী দিনে চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না

শেরপুরে ড্রেনের পানির স্রোতে ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ফসলি জমি ও বসতভিটা

ট্রান্সফরমার চুরি করতে এসে মিল মালিককে হত্যা, গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে ২ মাদক ব্যবসায়ীর সম্পদ ক্রোক

আমাদের সব মাল ‘হাই কোয়ালিটির’

বাইসাইকেল ছিনতাইয়ের জন্য ফার্মেসি মালিককে হত্যা, ৭ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে সেই সহকারী শিক্ষিকা বরখাস্ত

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

নওগাঁয় বজ্রপাতে দুজনের মৃত্যু