গত ২৪ ঘণ্টার ব্যাপক বৃষ্টিপাতে নওগাঁ শহরসহ আশপাশের এলাকা পানিতে ডুবে গেছে। রাস্তাঘাট হাঁটুপানির নিচে। গত রাতের অবিরাম বৃষ্টিপাতে শহরের নিচু এলাকাগুলোর বাড়িঘরে পানি ঢুকেছে। বাসিন্দারা আশপাশের উঁচু এলাকায় আশ্রয় নিয়েছে।
এদিকে বিভিন্ন স্কুলের ষাণ্মাসিক পরীক্ষা বাতিল করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে পাওয়া তথ্যে জানা গেছে, আজ রেকর্ড করা ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের পরিমাণ ২৪০ মিলিমিটার।
এদিকে অতিবর্ষণে নওগাঁ জেলার ভেতর দিয়ে প্রবাহিত আত্রাই নদী ও ছোট যমুনা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।
এমএইচ