হোম > সারা দেশ > রাজশাহী

নবাবগঞ্জে গ্রাম পুলিশের কারাদণ্ড

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

ছবি: আমার দেশ

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অভিযোগে রুবেল মিয়া (২৬) নামে এক গ্রাম পুলিশকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার ওই আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারায় ওই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া উপজেলার শালখুরিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ ও শালখুরিয়া গ্রামের এসকেন্দার আলীর ছেলে।

অপদিকে মঙ্গলবার রাতে পুলিশ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বলে মোহাম্মদ আলী ওরফে জুয়েল নামে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক আসামিকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার খয়েরগুনি গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, বুধবার দণ্ডপ্রাপ্ত গ্রাম পুলিশকে কারাগারে এবং সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন