হোম > সারা দেশ > রাজশাহী

স্ত্রীর অভিযোগে স্বামীর কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত স্বামীকে ছয় মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, উপজেলার নৌবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সজিব।

শনিবার দুপুরে তাকে এই কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার।

আদালত সূত্রে জানা গেছে, স্ত্রী আকলিমা খাতুনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন মাদকাসক্ত সজিব।

স্বামীর নির্যাতন সইতে না পেরে ভুক্তভোগী ওই নারী গত শুক্রবার ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে আজ শনিবার দুপুরে ঘটনার তদন্তে যান থানার এসআই হাফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স। সেখানে গিয়ে দেখেন ঘরের মধ্যে সজিব ইয়াবা সেবন করছে। এ সময় পুলিশ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত সজিবকে নগদ এক হাজার টাকা ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার আমার দেশকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সজিবকে এক হাজার টাকা অর্থদণ্ড ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন,দণ্ডপ্রাপ্ত সজিবকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন