হোম > সারা দেশ > রাজশাহী

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য

রুয়েট প্রতিনিধি

মেহেদী হাসান। ছবি: আমার দেশ

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার দুই ভিন্ন ব্যাচে দুই মর্যাদাপূর্ণ ক্যাডারে সাফল্য অর্জন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান।

৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর সদ্য প্রকাশিত ৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। বিসিএসের দুই ভিন্ন ব্যাচে এমন ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি নিজের মেধা, অধ্যবসায় ও বহুমুখী সক্ষমতার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন এবং রুয়েটের জন্য বয়ে এনেছেন আরেকটি গৌরবময় অর্জন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সেই তালিকায় পররাষ্ট্র ক্যাডারে স্থান করে নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন রুয়েটের এই মেধাবী শিক্ষার্থী।

রুয়েটে অধ্যয়নকাল থেকেই একাডেমিক উৎকর্ষ, অধ্যবসায় ও লক্ষ্যনিষ্ঠার মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন মেহেদী হাসান। ধারাবাহিক প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের ফলস্বরূপ তিনি দুই ভিন্ন বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র—দুই মর্যাদাপূর্ণ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিশেষ করে ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর ৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়া তাঁর বহুমাত্রিক মেধা, যোগ্যতা ও অধ্যবসায়ের উজ্জ্বল স্বীকৃতি। তার এই অর্জন বর্তমান ও ভবিষ্যৎ বিসিএস-প্রত্যাশী প্রকৌশল শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

মেহেদী হাসানের এই গৌরবোজ্জ্বল অর্জনে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা তার উত্তরোত্তর সাফল্য ও কর্মজীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

এমএইচ

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

নওগাঁয় ভাতিজার হাতে চাচা খুন

ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

র‍্যাবের অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার

জৈব সার বিতরণে অনিয়ম, কৃষি কর্মকর্তা বদলি

ধামইরহাটে ৫ কষ্টি পাথরের মূর্তি পাহাড়পুর বৌদ্ধ বিহারে হস্তান্তর

চেম্বারে ঢুকে আইনজীবীর ওপর হামলা, যুবক আটক

যমুনার ভাঙনে নদী গর্ভে বিলীন বসতবাড়ি, ফসলী জমিসহ শিক্ষা প্রতিষ্ঠান

নেশার টাকা না পেয়ে মাকে মারধর, ছেলের ৩ মাসের কারাদণ্ড

ভাঙ্গুড়া পৌরসভার ১৮ কোটি টাকার বাজেট ঘোষণা