হোম > সারা দেশ > রাজশাহী

বিজিবির বাধায় ২০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের শূন্যরেখায় থাকা নারী-শিশুসহ ২০ জনকে ফেরত নিয়েছে বিএসএফ। শনিবার দুপুরে দুই দেশের পতাকা বৈঠকের পর তাদের ফেরত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। বিজিবি ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে উপজেলার চৌকা সীমান্ত এলাকা দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।

বিজিবি জানায়, দুই দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। পরে বিএসএফ তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুশইন ঠেকাতে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি।

এমই

হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক