হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রেমের বিয়েই কাল হলো

জেলা প্রতিনিধি, নওগাঁ

ছবি: আমার দেশ

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় তন্ময় হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের কাছে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় হোসেন জয়পুরহাটের আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের মৃত শাহাদাত হোসেন ও জোনাকি দম্পতির ছেলে।

নিহতের আত্মীয় আব্দুর রশিদ বলেন, পরিবারের অমতে তিনি বিয়ে করেন। এ বিয়ে করাকে কেন্দ্র করে পরিবারের লোকজনের সঙ্গে বনিবনা না হওয়ায় তার স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাগাচারা (খোড়াতলি) মোড়ের একটি বাসায় ভাড়া থাকতেন। এখানে এসে ভাড়া থেকে লেখাপড়ার পাশাপাশি বিদ্যুৎমিস্ত্রি হিসেবে কাজ করতেন।

তিনি একদিন নওহাটা মোড়ের পাশে একটি বাসায় কাজ করে তার কাজের যন্ত্রপাতি সেখানে রেখে আসেন। শনিবার সকাল ৯টার দিকে তার রেখে যাওয়া যন্ত্রপাতি নিয়ে যাওয়ার সময় নওহাটা মোড়ের পূর্ব পাশে ওহাব চালকলের সামনে পৌঁছালে নওগাঁর দিক থেকে আসা বিআর পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয় চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি