হোম > সারা দেশ > রাজশাহী

১ টাকায় নতুন জামা পেল শতাধিক সুবিধাবঞ্চিত শিশু

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারী সৈয়দপুরে মাত্র ১ টাকায় ঈদের নতুন জামা পেয়েছে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু। বৃহস্পতিবার 'আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহরের গোলাহাট এলাকায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এ আয়োজন করা হয়।

আয়োজনের মধ্যে নতুন সব ডিজাইনের ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ছিল। আগত সুবিধাবঞ্জিত শিশুরা ১ টাকার বিনিময়ে তাদের পছন্দমতো পোশাক কিনে নেয়।

শিশু শবনম, সুমাইয়া জানায়, যে কোনো উৎসবে তাঁদের মা-বাবার পক্ষে নতুন কাপড় কেনা সম্ভব হয় না। এখানে ১ টাকায় নতুন জামা দিচ্ছে শুনেই ছুটে আসি এবং এই এক টাকায় পছন্দ মত ফ্রক নিয়েছি।

সংগঠনের সভাপতি নওশাদ আনসারী জানান, মূলত সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের জন্য আমাদের এ আয়োজন। যেসব শিশুদের ঈদের নতুন জামা হয়নি তারা স্বচ্ছন্দে আমাদের দোকান থেকে মাত্র ১ টাকার বিনিময়ে নিজের পছন্দমতো পোশাক নিতে পারবে। আমাদের সদস্যরা নিজস্ব অর্থায়নে সুবিধা বঞ্চিত শিশুদের নতুন জামা দিয়ে এ আয়োজন করেছে। এছাড়া পর্যায়ক্রমে আমরা শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও সেমাই চিনি দুধও দেওয়া হচ্ছে অসহায়দের জন্য। এ কার্যক্রম চাঁদ রাত পর্যন্ত চলবে বলে জানান তিনি।

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী