হোম > সারা দেশ > রাজশাহী

সাঁথিয়ায় পশুর হাট ইজারা নিয়ে ১৪৪ ধারা

উপজেলা প্রতিনিধি, সাঁথিয়া (পাবনা)

পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুর হাট ইজারা নিয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের তর্ক-বিতর্কের পর সংঘর্ষের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

জানা যায়, সাঁথিয়া পৌরসভাধীন সাঁথিয়া বাজার সংলগ্ন ইছামতী নদীর তীরে পশুর হাট হিসেবে পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে পৌর প্রশাসকের পক্ষ থেকে ১৯ মে উপজেলা পরিষদ হলরুমে হাট ইজারা নিলাম ডাকের আয়োজন করেন। হাট ইজারা নিতে আসা ব্যক্তিরা শর্ত অনুযায়ী ২৬ জন (প্রতি জন) বিশ হাজার টাকা করে পৌর প্রশাসকের নিকট জমা দিয়ে হাট ইজারায় অংশগ্রহণ করেন।

এ সময় হাট ইজারায় অংশগ্রহণ কারী বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নিলাম ডাক স্থগিত করেন। পুনরায় বৃহস্পতিবার সকাল ৯টায় উক্ত অস্থায়ী পশুর হাট উভয় পক্ষকে নিয়ে নিলাম ডাকের আয়োজন করে উপজেলা প্রশাসন।

পশুর হাট নিলাম ডাকে অংশ নেয়া বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তর্ক-বির্তকে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়ের মধ্যে উক্তেজনা ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা উপজেলা পরিষদ হলরুম থেকে বের হয়ে যান। পরবর্তীতে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মেহেদী হাসান জানান, অস্থায়ী পশুর হাট নিয়ে নিলাম উন্মুক্ত ডাক ছিল। প্রশাসনের উপর ও নিচের মহলের জোকসাজসে সাঁথিয়া অস্থায়ী পশুর হাট বন্ধ করা হয়েছে।

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম জানায়, পৌরসভার রাজস্ব উন্নয়নের স্বার্থে এবং পৌর প্রশাসকের আহবানে আমরা নিলাম ডাকে অংশগ্রহণ করতে যাই। এসময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং টেবিল চাপড়িয়ে হুমকি ধামকি দিয়ে মব সৃষ্টি করে। এমতাবস্থায় আমরা নিলাম ডাকে অংশগ্রহণ না করে চলে আসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, সাঁথিয়া পৌরসভাধীন ইছামতি নদীর ডাইকের পাশে অস্থায়ী পশুর হাট হিসেবে অদ্যবধি কোনো পক্ষকে ইজারা দেয়া হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বার্থে ২১/০৫/২০২৬ সকাল ১১.০০টা থেকে ঈদ উল আযহার পূর্বদিন রাত ১২.০০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জেডএম

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত দুই নারী

যমুনায় ঝড়ের কবলে নৌকা ডুবে গৃহবধূ নিখোঁজ

চাঁপাই সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় গরু, আতঙ্কে খামারিরা

গাবতলীতে ঘরে ঢুকে গৃহবধূকে নৃশংসভাবে হত্যা

‘আপনি আর বেশি দিন নাই’ রাবি প্রভোস্টকে ছাত্রদল নেতা

রায়গঞ্জে তিন ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা