হোম > সারা দেশ > রাজশাহী

রাস্তা থেকে অপহরণ করে হানিট্র্যাপ ও মুক্তিপণ দাবি, আটক ২

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় আদালত থেকে ফেরার পথে চারজনকে অপহরণ করে হানিট্র্যাপ ও মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। অপহৃত চারজনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার নারুলী গণকবর এলাকা থেকে সংঘবদ্ধ চক্রের দু’জনকে আটক করে পুলিশ ও ডিবি। তারা হলেন- সারিয়াকান্দি উপজেলার বাশগাড়ী এলাকার মোখলেছুর রহমানের ছেলে আমিনুল ইসলাম বুলবুল (৩৫) এবং বগুড়া সদর উপজেলার নারুলী পশ্চিমপাড়া এলাকার জাফর আলীর ছেলে উকিল উদ্দিন (৩৮)। বুলবুলের বিরুদ্ধে পূর্বের চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গতকাল মঙ্গলবার বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান জানান, পুলিশ ও ডিবির যৌথ অভিযানে অপহৃত চারজনকে উদ্ধার করা হয়েছে। তারা হলেন- কুদ্দুস প্রামানিক, আজম, কাওসার এবং আব্দুর রশিদ।

আদালত থেকে বাড়ি ফেরার পথে চারজনকে অপহরণ করা হয়েছিল। তাদেরকে পণবন্দি করে দু’লাখ টাকা মুক্তিপণ দাবি করে অভিযুক্তরা। তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে দুই অভিযুক্ত গ্রেপ্তার এবং অপহৃত চারজনকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সারিয়াকান্দি উপজেলার নান্দিনার চর এলাকার কুদ্দুস প্রামানিকের ছেলে খোরশেদ আলম মামলাটি করেন।

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন