হোম > সারা দেশ > রাজশাহী

কাজীপুরে ৭ মাদকসেবীকে কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের উপপরিদর্শক আসাদুল হক অভিযানে উপস্থিত ছিলেন।

অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— স্থলবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে জুবায়ের আহমেদ (২৪), চর ভানুডাঙ্গা গ্রামের নূর মোহাম্মদের ছেলে রাকিব সরকার (৩০), সোনামুখী কালিবাড়ি গ্রামের আফজাল শেখের ছেলে কালাম শেখ (৪০), চৌকিবাড়ী গ্রামের আল আমিনের ছেলে তানভীর হোসেন (১৮), পাইকপাড়া গ্রামের মৃত মকবুলের ছেলে মুকুল হোসেন (২৫), রৌহাবাড়ী গ্রামের রাজিউর রহমানের ছেলে আবু হাসেম (২১), এবং সোনামুখী গ্রামের এশারত আলীর ছেলে জান্নাত আলী (২৬)।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমই

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন