হোম > সারা দেশ > রাজশাহী

নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে মহিলা জামায়াতের বিশাল প্রতিবাদী মিছিল

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)

ছবি: আমার দেশ।

সারাদেশে জামায়াতে ইসলামী নারী কর্মীদের হেনস্তা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অবমাননার প্রতিবাদে নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতে ইসলামী, মহিলা বিভাগের উদ্যোগে এই প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নজিপুর পৌর এলাকার ধামইরহাট রোড প্রদক্ষিণ করে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নারী এতে অংশগ্রহণ করেন। বেলা ১১টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। পত্নীতলা উপজেলার ইতিহাসে জামায়াতে ইসলামীর এত বড় নারী জমায়েত আগে কখনো দেখা যায়নি বলে দাবি করেন স্থানীয়রা।

মিছিলটি উপজেলা সদর নজিপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারীদের ওপর সংঘটিত হেনস্তার প্রতিবাদ জানানো হয়। এ সময় অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

পত্নীতলা উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সভানেত্রী জেলেনা পারভিন বলেন, ‘ভোট চাওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। এই ভোট চাইছি বলে আমাদের বাইরে বের হতে বাধা দেওয়া হচ্ছে। ভোট দিতে দেওয়া হবেনা বলে হুমকি দেওয়া হচ্ছে। সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা উচিত।’

নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সভানেত্রী হাবিবা সুলতানা বলেন, ‘জামায়াতে ইসলামী লোক দেখানো কাজ করে না। জামায়াতে ইসলামীকে ভালোবাসে এমন হাজার হাজার নারী আছে। আমাদের ভালোবাসা অন্তরে। আজ হাজারো নারীর অংশগ্রহণ পত্নীতলাবাসীর সব প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাধারণ সম্পাদক তানজিলা খাতুন, নারী নেত্রী নার্গিস বেগম, মনিরা আকতার, আমিনা আকতারসহ অনেকে।

নজিপুর পৌর এলাকার স্থানীয় বাসিন্দা প্রভাষক আব্দুল গফুর বলেন, ‘আমি প্রায় ৩০ বছর ধরে নজিপুর পৌর শহরে বসবাস করছি। আমার জীবনে এত নারীর একত্রিত হওয়া আগে কখনো দেখিনি।’

নজিপুর পৌর এলাকার চার্জার ভ্যান চালক আব্দুস ছালাম বলেন, ‘আমি মনে করতাম জামায়াতে ইসলামীতে শুধু পুরুষদের অংশগ্রহণ আছে। আজ সেই ধারণা ভেঙে গেছে। এত বড় নারী জমায়েত আগে দেখিনি।’

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য

নওগাঁয় ভাতিজার হাতে চাচা খুন