হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় দশ মামলার আসামি শাকিল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার আলোচিত ও সমালোচিত সন্ত্রাসী শাকিল মাহমুদ ওরফে ‘কুত্তা শাকিল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে জেলা মৎস্যজীবী লীগের নেতা।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শাকিল মাহমুদ ওরফে 'কুত্তা শাকিল' এর বিরুদ্ধে হত্যাসহ ১০টি মামলা রয়েছে। তার বাড়ি শাজাহানপুর উপজেলার জোকা গ্রামে।

জনগণের ওপর চালানো জুলুমের কারণে সে ‘কুত্তা শাকিল’ নামে পরিচিতি লাভ করে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরুর ঘনিষ্ঠ সহযোগী বলেও জানা গেছে, যার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

দুই দিন নো ম্যান্স ল্যান্ডে থাকা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

রায়গঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ