হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপির এমপি সেলিম রেজার বেতনের টাকা মসজিদে দান

উপজেলা প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত সেলিম রেজা এক মাসের বেতনের সম্পূর্ণ অর্থ পাঁচগাছি মধ্যপাড়া মসজিদে দান করেছেন।

শুক্রবার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি মধ্যপাড়া মসজিদে জুমার নামাজ আদায়ের পর এমপির প্রতিনিধি হিসেবে অনুদানের সম্পূর্ণ টাকা হস্তান্তর করেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম।

মসজিদ কমিটির পক্ষে কোষাধ্যক্ষ ও বিএনপি নেতা আব্দুস সামাদ মন্ডল আনুষ্ঠানিকভাবে অনুদানের এ অর্থ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকার, সহ-সভাপতি আব্দুস সালাম তোতা, শহিদুল ইসলাম শিকদার, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মজনু মিয়া, বিএনপি নেতা নবীর মন্ডল, আব্দুর রহমান মাস্টার, জামাল মন্ডল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বাবু এবং স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

উল্লেখ, গত ৮ মে সংসদ সদস্য সেলিম রেজা নিজে উপস্থিত থেকে এ অনুদানের কথা ঘোষণা করে যান, সেই অনুদানের সম্পূর্ণ টাকা আজ মসজিদ কমিটির কাছে হস্তান্তর করেন।

এএস

রাজশাহী সিল্কের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমিমন্ত্রী

নাসার বাংলাদেশি বিজ্ঞানী রেজাউল হক মারা গেছেন

দেশের যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে জনবল সংকট, সেবা কার্যক্রম ব্যাহত

ঈশ্বরদীতে অটোরিকশা ও মোবাইল ছিনতাই

মাদক কারবারে জড়িত থাকায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি, জরুরি সেবা ব্যাহত

প্রকল্প বাস্তবায়নে কাজ করতে হবে: নাটোরের ডিসি

রাজশাহীতে ১১ দলীয় সমাবেশ ঘিরে জামায়াতের ব্যাপক প্রস্তুতি

শেরপুরে খানাখন্দে ভরা সড়ক, বাড়ছে জনদুর্ভোগ