হোম > সারা দেশ > রাজশাহী

ভুয়া চালানে সার তোলার চেষ্টাকালে আটক ১

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ব্যাংকে টাকা জমা দেয়ার ভুয়া চালান ব্যবহার করে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বাফা) গুদাম থেকে সার তোলার চেষ্টাকালে ডিলারের ছেলেকে আটক করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার হাসিব আল মামুন (৩২) স্থানীয় বিসিআইসি ডিলার মেসার্স মামুন ব্রাদার্স–এর মালিক মামুনুর রশিদের ছেলে এবং ঠিকাদারের প্রতিনিধি হিসেবে বাফার গুদাম থেকে সার উত্তোলন করতেন। বাফার গুদামের হিসাব কর্মকর্তা এস এম হাসানুর রহমান জানান, হাসিব দু’টি জমা চালান দেন। জয়পুরহাট শাখায় সাড়ে সাত লাখ টাকা এবং পাঁচবিবি শাখায় নয় লাখ টাকা। প্রথমটির জমা নিশ্চিতকরণ বার্তা পাওয়া গেলেও দ্বিতীয়টির ক্ষেত্রে বার্তা আসেনি।

পাঁচবিবি শাখায় যোগাযোগ করে জানা যায়, ওই ৯ লাখ টাকার কোনো চালানই ইস্যু হয়নি। পরে হাসিবকে গুদামে আটকে রেখে পুলিশে দেয়া হয়।

জয়পুরহাট থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে তাকে আদালতে পাঠানো হয়েছে।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন