হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ২ পুলিশ সদস্য, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ট্রাক ছিনতাইকারী ধরতে গিয়ে নারুলী পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের ধাওয়াপাড়া এলাকায় পুলিশের উপর এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন, সদর থানার অন্তর্ভুক্ত নারুলি পুলিশ ফাঁড়ির এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক।

পুলিশের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি থেকে বালুভর্তি একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে চালককে দিয়ে ট্রাকটি নারুলিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার ধাওয়াপাড়ায় একটি মাঠে এনে বালু আনলোড করে ট্রাকটি খালি অবস্থায় একটি ছ’মিলের পাশে রেখে দেয়। এরপর চালককে সুইট নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে আটকে রাখা হয় এবং তার মালিকের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

তিনি আরো জানান, খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে পুলিশ অভিযান চালিয়ে চালক ও ট্রাকটি উদ্ধার করে। এ সময় সুইট পালিয়ে গেলেও প্রাচীরের পাশ থেকে দুর্বৃত্তরা ইটপাটকেল ছুড়ে পুলিশের উপর হামলা চালায়। এতে আহত হন এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাতভর অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নারুলী দক্ষিনপাড়া গ্রামের মৃত নুর আলম এর পুত্র জুয়েল মিয়া (২৫), ধাওয়াপাড়া এলাকার আমিনুল হক এর পুত্র নুর আলম সুইট (৩৫) এবং উত্তর ধাওয়াপাড়া এলাকার আলম প্রামানিকের পুত্র মোঃ রাব্বি হোসেন (২০)।

তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও পুলিশের উপর হামলার ধারায় মামলা দায়ের পূর্বক আজ বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন