হোম > সারা দেশ > রাজশাহী

পোরশা সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি ও স্থানীয় জনতা

উপজেলা প্রতিনিধি, পোরশা (নওগাঁ)

ছবি: আমার দেশ

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা পণ্ড করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী। গত রোববার রাতে উপজেলার নিতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পোরশা সীমান্তের নিতপুর এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ।

বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তে শক্ত অবস্থান নেন। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারাও লাঠিসোঁটা নিয়ে বিজিবির সঙ্গে যোগ দেন। বাড়তি নিরাপত্তার জন্য সেখানে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছিল। বিজিবি, আনসার ও এলাকাবাসীর অনড় অবস্থানের মুখে বিএসএফ অনেক চেষ্টার পরে পিছু হটতে বাধ্য হয়।

১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের নায়েব সুবেদার আমির হোসেন জানান, ঘটনার দিন সন্ধ্যার পর থেকে ১৫-২০ জন ভারতীয় নাগরিককে নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল বিএসএফ। আমরা বিজিবিসহ স্থানীয় জনসাধারণ শক্ত অবস্থানে থাকায় তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। বর্তমানে সীমান্তের অবস্থা স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

এমএইচ

ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক মেহেদী

আ.লীগ নেতার ডকইয়ার্ড নির্মাণে হুমকির মুখে শহররক্ষা বাঁধ

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

কাজীপুরে আহত করে গরু ব্যবসায়ীদের টাকা ছিনতাই

ঈশ্বরদীতে এক শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন যুবক

প্রেমের দ্বন্দ্বকে কেন্দ্র করে বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১৬

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হেরোইন উদ্ধার

ছয় দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

উত্তরাঞ্চলের কৃষির অগ্রগতিতে নতুন নির্দেশনা