হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে জাকারিয়া ইসলাম শাওন নামের এক যুবককে খুনের ঘটনা ঘটেছে। নিহত যুবক জোড়গাছা গ্রামের টিপু মন্ডলের ছেলে বলে জানা গেছে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

নিহতের প্রতিবেশী জানান, বুধবার রাত ৮টার সময় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা চারমাথা এলাকার জনৈক টগরের ধানের মিলের সামনে শাওনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তবে কি কারণে এ হত্যাকাণ্ড এবং কারা এর সাথে জড়িত তা এখনও জানা সম্ভব হয়নি।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, রাত সোয়া ৯টায় ভিক্টিমকে আনা হয়। আমরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছি। তাকে হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যুবরণ করেছিল।

এ ব্যাপারে সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) নুর আলম বলেন, জোড়গাছা এলাকায় ছুরিকাঘাতে একজন যুবক খুনের খবর শুনেছি। পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করতে ও তাদের গ্রেপ্তারে কাজ করছে।

আইনগত জটিলতায় স্থানীয় নির্বাচন হতে সময় লাগবে: মীর শাহে আলম

‘আমার বাবা যখন বেঁচে ছিল ...’ : জুলাই শহীদ কন্যা

পৌরসভা-উপজেলায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

একসঙ্গে তিন খাটিয়া, স্তব্ধ লালপুরের নগরকয়া

বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

জনগণকে দেওয়া সকল অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর : দুলু

আদমদীঘিতে অকটেনশূন্য চার ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা

বিএনপিতে যোগ দিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত মুন্নার মৃত্যু

নাটোরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত