হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

নিহত কলেজ শিক্ষক হুমায়ুন কবির মুক্তা। ছবি: আমার দেশ

পাবনার চাটমোহরে সিএনজি মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে বুধবার সকালে এক কলেজ শিক্ষক নিহত এবং তার স্ত্রী আহত হয়েছেন।

নিহত হুমায়ুন কবির মুক্তা (৪৭) ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং ভাঙ্গুরা সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের একাউন্টিং বিভাগের প্রভাষক। আহত স্ত্রীর নাম উর্মি।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, বুধবার সকালে ভাঙ্গুরা থেকে একটি সিএনজিযোগে টেবুনিয়ার উদ্দেশ্যে রওনা দেয় মুক্তা দম্পতি। তারা চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথলী নামক স্থানে ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মুক্তা ও তার স্ত্রী উর্মী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হুমায়ুন কবির জানান, আহত মুক্তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। স্ত্রী উর্মিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মুক্তার মামা সাংবাদিক মাহবুব উল আলম বাবলু জানান, সে কিডনি রোগে আক্রান্ত ছিল, ডায়ালাসিস করার জন্য রাজশাহী যাচ্ছিল। সড়ক দুর্ঘটনার পর গুরুতর আহত মুক্তা বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার দুটি মেয়ে রয়েছে।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার