হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়া শহরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহরে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ শহরের কলোনি চক ফরিদ এতিমখানা রোড এলাকায় তিনতলা বাড়ির একটি কক্ষ থেকে জান্নাতির (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

বুধবার রাত ১১টায় তার লাশ উদ্ধার করা হয়। বাড়ির মালিক জানান, তুরস্ক প্রবাসীর স্ত্রী নিঃসন্তান জান্নাতি আক্তার মাসখানেক আগে তার বাড়ির তিনতলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। তার স্বামীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

জান্নাতি আক্তারের বাবার বাড়ি সান্তাহার পৌর এলাকায়। কয়েক দিন ধরে তার দেখা না যাওয়ায় ব্যাপারটি সন্দেহজনক মনে হয়। তাছাড়া তার কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল। বুধবার রাতে তার কক্ষ থেকে পচা গন্ধ আসছিল। পচা রক্ত চুইয়ে চুইয়ে দরজার নিচে দিয়ে এসে গড়িয়ে পড়ছিল। এরপর বাড়িওয়ালা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে গলিত লাশ উদ্ধার করে নিয়ে যায়।

সদর থানার ওসি হাসান বাসির বলেন, দরজা ভেতর থেকে লাগানো ছিল। তাই আমরা কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধার করেছি। সিলিং ফ্যানে গলায় ওড়না প্যাঁচানো লাশটি ঝুলছিল। আমাদের ধারণা তিনি ২ থেকে ৩ দিন আগেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাই লাশ পচে দুর্গন্ধ বের হচ্ছিল। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন জানতে পারিনি।

ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার