হোম > সারা দেশ > রাজশাহী

ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড ফিরে আসবে: আম্মার

প্রতিনিধি, রাবি

ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে আবারো সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারিত্ব ও সিট বাণিজ্যসহ অতীতে বিদ্যমান নানা অনিয়ম ফিরে আসবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

রোববার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন আম্মার বলেন, শুধু রাকসু নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও আবারো অচল হয়ে পড়ার পথে। জাকসুর নির্বাচন কমিশন কার্যালয়ের চিত্রই এর একটি উদাহরণ। সেখানে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও শিক্ষক সমিতির কার্যালয় করার জন্য নির্বাচন কমিশন কার্যালয়ের চেয়ার-টেবিল পর্যন্ত সরিয়ে ফেলা হচ্ছে। আমরা ছাত্র সংসদগুলোর এমন দৈন্যদশা দেখতে চাই না।

তিনি বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের প্রস্তুতি নেওয়া না হলে আমরা দ্রুতই কঠোর আন্দোলনে যাব। আমার নিজস্ব কোনো ব্যানার কিংবা রাজনৈতিক সংগঠন নেই। তাই আমরা যে নয় দফা দাবি নিয়ে কাজ করেছিলাম, সেই ধারাবাহিকতায় আমি আবারো ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফর্মে ফিরে যাচ্ছি।

আম্মার আরো বলেন, রাজনৈতিক মহলের বিভিন্ন শিক্ষার্থী বলছেন যে এই রাকসু ব্যর্থ। আমরা চাই, আপনারা আপনাদের জায়গা থেকে একটি সফল রাকসু চান, তা আদায় করে নেন এবং আপনাদের হাত ধরেই একটি সফল রাকসু গঠিত হোক।

এমই

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন