হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলিসহ গোলাম রব্বানী (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আটক রব্বানী নাটোরের লালপুর উপজেলার পালিদোহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ঈশ্বরদী পৌরসভার পিয়ারপুর মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এক ব্যক্তির সন্দেহজনক চলাফেরা নজরে এলে তাকে গোপনে অনুসরণ করা হয়। পরে পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে একটি ৮ চেম্বারবিশিষ্ট রিভলভার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি নকিয়া বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের কাছে রাখা এবং তা বিক্রি ও বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, আটক গোলাম রব্বানী উদ্ধারকৃত অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন