হোম > সারা দেশ > রাজশাহী

সার ডিলার নিয়োগে অনিয়ম হলে তিন মাসের মধ্যে পুনর্বিবেচনা: কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ছবি: আমার দেশ

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, যেসব সার ডিলারদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং নিয়োগে অনিয়ম হয়েছে আগামী তিন মাসের মধ্যে তাদের তদন্ত করে পুনর্বিবেচনা করা হবে।

তিনি আরো বলেন, বিএনপি কৃষিপ্রেমী সরকার। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় থেকেই কৃষিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় বস্তায় আদা চাষ ও অসময়ে নিরাপদ টমেটো চাষ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় সার সংকটের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী দিনের চাহিদা মেটাতে পর্যাপ্ত সার মজুতও রয়েছে। আগামী মাসে আরও বেশি সার বরাদ্দ দেওয়া হয়েছে।

তাই ভবিষ্যতেও সারের সংকট হবে না বলে আশ্বস্ত করেন তিনি। পরে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু সালেহ মুসা জঙ্গী, কৃষি বিভাগ ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উর্ধতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন