হোম > সারা দেশ > রাজশাহী

ধাওয়া করে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো বিএনপি নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজলকে ধাওয়া করে পুলিশে সোপর্দ করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ডোমন পুকুর গ্রাম থেকে তাকে সোপর্দ করা হয়।

আটক আরিফুল ইসলাম কাজল উপজেলার পারতেখুর মধ্যপাড়া গ্রামের মৃত তালেবের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম কাজল ডোমনপুকুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখে ফেলেন। এ সময় দৌড় দেন আরিফুল ইসলাম কাজল। তখন স্থানীয় উৎসুক জনতা ও নেতাকর্মীরা তাকে ধাওয়া করে আটক করে। পরে পুলিশে সোপর্দ করেন। এই আরিফ বিগত দিনে বিএনপি ও জামায়াতের লোকজনকে ক্ষমতার দাপটে এলাকা ছাড়া করেছিল।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াদুদ আলম বলেন, গত আগস্টের জুলাই বিপ্লবের ছাত্র-জনতা গনঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি আরিফুল ইসলাম কাজল।

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে খুন করলো ছেলে

বগুড়ায় ভেজাল মসলার কারবার, তিন লাখ টাকা জরিমানা

ঈশ্বরদীতে মজুত করা ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পুঠিয়ায় তেল ব্যবসায়ীকে অর্থদণ্ড

এমপির সঙ্গে ইফতারে হত্যা মামলার আসামি, পুলিশ বলছে পলাতক

ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

নদীর নাম পরিবর্তন করে খাল আখ্যা দেওয়া যাবে না

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত বগুড়ার নুর নবীর বাড়িতে শোকের মাতম

নওগাঁয় নিজ বাড়িতে মিলল ঝুলন্ত লাশ

পোরশায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু