নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সজনী নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১২টায় উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সজনী (১২) ওই গ্রামের বিফল সরদারের মেয়ে। বিফল সরদার উপজেলা চেয়ারম্যানের গাড়িচালক।
স্থানীয়রা জানান, বাড়ির পশ্চিম পাশে পুকুরে তিন শিশু গোসল করতে গিয়েছিল। তবে বাচ্চাটি সাঁতার না জানায় গোসলের সময় পুকুরের গভীরে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে প্রতিবেশীরা পুকুর থেকে দুজনকে জীবিত এবং একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএইচ