হোম > সারা দেশ > রাজশাহী

সেই বিএনপি নেতা মোতালেবের বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি

মো. মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মোতালেব হোসেনের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগে ব্যবসায়ীরা তার বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি তুলেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভাঙ্গুড়া বাজার শিল্প ও বণিক সমিতির উদ্যোগে বকুলতলা চত্বরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে শত শত ব্যবসায়ী ও স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মী অংশ নেন।

অভিযোগ রয়েছে, গত ৪ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী একেএম হানিফ বাবলুর নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন মোতালেব হোসেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবলুকে প্রাণনাশ ও গাড়ি ভাঙচুরের হুমকি দেন তিনি। এ ঘটনায় ব্যবসায়ী থানায় জিডি করেন।

তবে অভিযুক্ত মোতালেব দাবি করেছেন, তিনি চাঁদা চাননি বরং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছিলেন।

ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনে জানান, এ ধরনের চাঁদাবাজি ব্যবসায়ী সমাজের জন্য হুমকি। তারা অবিলম্বে মোতালেবকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন