হোম > সারা দেশ > রাজশাহী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)

নওগাঁর পত্নীতলা উপজেলায় ডায়মন্ড হজ গ্রুপের উদ্যোগে পবিত্র হজ পালন উপলক্ষে দুই শতাধিক হজযাত্রীকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডের মুগ্ধ চাইনিজ রেস্টুরেন্টে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন মুফতি মাওলানা মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মিজানুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় হজ প্রশিক্ষক এ কে এম মোস্তাফিজুর রহমান ও মুফতি মাহবুবুল আলম হজযাত্রীদের উদ্দেশে হজের তাৎপর্য, ইবাদতের সঠিক পদ্ধতি এবং সৌদি আরবে অবস্থানকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজকরা জানান, হজযাত্রীরা যেন সঠিকভাবে ও নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ সময় মুফতি গোলাম আযম আব্দুল্লাহ, সাবেক এমপি আলহাজ্ব হুমায়ন কবীর চৌধুরী, মাওলানা মাসউদ হোসাইন এবং বিভিন্ন এলাকা থেকে আগত হজযাত্রীরা উপস্থিত ছিলেন।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২০ বছর পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী