হোম > সারা দেশ > রাজশাহী

রমজানে বাজার মনিটরিংয়ে সান্তাহারে ব্যবসায়ীদের জ‌রিমানা

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

রমজান উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যো‌গে নিয়মিত বাজার মনিটরিংয়ের সময় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে সান্তাহার পৌর শহরের বিভিন্ন বাজারে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে অভিযানকা‌লে বাজারের ব্যবসায়ীদের ডেকে অধিক মুনাফা ও অবৈধ মজুতদারির বিষয়ে সতর্ক করা হয়। এ সময় নতুন বাজারে আব্দুল মান্নানের একটি মুদি দোকানে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় ফলের দোকান মানিকের ১৫ শত টাকা, শিমুলের ১৫ শত টাকা, জাহাঙ্গীর আলমের ২৫ শত টাকা ও ঔষধের দোকানে নেশা জাতীয় ইনজেকশন অবৈধভাবে বিক্রির দায়ে সান্তাহার পৌর শহরের গুলশান কলোনি বেলায় হোসেনের ছেলে তোরাব আলী (৩৬) কে দুই হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সবমিলে ওইসব ব্যবসায়ীদের কাছে থেকে ১২ হাজার ৫ শত টাকা জ‌রিমানার টাকা আদায় করা হয়। এছাড়া কলার দোকান পরিদর্শন করে অতিরিক্ত মূল্যে কলা বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা জানান, বাজা‌রে দ্রব্যমূ‌ল্যে নিয়ন্ত্রণে রাখ‌তে ভ্রাম্যামাণ আদালত অব্যাহত থাকবে। একই সঙ্গে মুনাফা‌লোভী ব্যবসায়ীদের জ‌রিমানাসহ কার্যকর ব‌্যবস্থা নেওয়া হবে।

পুশইনের প্রতিবাদে শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

ধামইরহাটে পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে

কানসাট আমবাজার ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

২৫ বছরেও এমপিওভুক্ত হয়নি দুর্গাপুর দাখিল মাদরাসা

বিশ্বকাপ উৎসব: রুয়েটে বড় পর্দায় সরাসরি সম্প্রচার

টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে চা বিক্রেতার মেয়ের মেডিকেলে পড়া

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২